ওয়েবসাইটে কাউন্টডাউন টাইমার যুক্ত করার নিয়ম | 2 ways to add countdown timer
—
ডাউনলোড জনিত ওয়েবসাইট গুলোতে কাউন্টডাউন টাইমার যুক্ত করা বেশ কার্যকর। তাই ওয়ার্ডপ্রেসে এটি যুক্ত করার দুইটি সহজ উপায় নিয়ে থাকছে বিস্তারিত..
ডাউনলোডের কাউন্টডাউন টাইমার কি?
প্রথমেই ডাউনলোড কাউন্টডাউন টাইমার সম্পর্কে ব্যাসিক ধারনা দিয়ে শুরু করি। বেশির ভাগ ডাউনলোডিং ওয়েবসাইট থেকে কিছু ডাউনলোড করার ক্ষেত্রে ডাউনলোড বাটন প্রথমেই আসে না। উক্ত স্থানে লিখা থাকে ৫ সেকেন্ড অথবা ১০ সেকেন্ড অথবা ১৫ বা কন্টেন্ট ক্রিয়েটরের ইচ্ছা অনুযায়ী কিছু সময় অপেক্ষা করার পর ডাউনলোড করার বাটন দেখা যায়।
এবার কথা হচ্ছে আপনি যেহেতু এই আর্টিকেলটি পড়ছেন। ধরে নিচ্ছি আপনিও আপনার ওয়েবসাইটে এমন করেই ডাউনলোড বাটন দেখানোর আগে কিছু সময় ভিজিটরদের ওয়েট করিয়ে নিতে চান।
কেনো বসাবেন কাউন্টডাউন টাইমার?
এখানেই প্রশ্ন উঠে কেনো করাবেন এমনটা? দেখুন যখন আপনি ওয়েবসাইটে কোনো কন্টেন্ট দিয়ে থাকেন। তার উদ্দেশ্য সেবার পাশাপাশি আয় করা।একজন ভিজিটর আপনার ওয়েবসাইটে যত বেশি সময় দিবে, গুগল আপনার ওয়েবসাইটকে তত গুরুত্ব দিবে। এর সাথে যদি ওয়েবসাইটে Google Ads চালু থাকে সেক্ষেত্রেও লাভজনক। তাই যদি ডাউনলোড জনিত ওয়েবসাইট হয়ে থাকে। তাহলে অবশ্যই ডাউনলোড এর জন্য কাউন্টডাউন টাইমার যুক্ত করা কার্যকর।
ওয়েবসাইটে কাউন্টডাউন টাইমার যুক্ত করার নিয়ম
আপনার ওয়েবসাইটি যদি ওয়ার্ডপ্রেসে হয়ে থাকে তাহলে অভিনন্দন। দুই দুইটি সহজ উপায়ে আপনি যেকোনো ডাউনলোড বাটনের ক্ষেত্রে টাইমার যুক্ত করতে পারবেন। এই টিউটরিয়ালটিতে দেখাবো প্লাগিন এর সাহায্যে কিভাবে করবেন ও প্লাগিন ছাড়া কোডিং দিয়ে কিভাবে করবেন। তো দুইটি থেকে আপনার জন্য উপযুক্ত উপায়টি জানতে অবশ্যই শেষ অব্দি পড়বেন।
প্লাগিংয়ের মাধ্যমে কাউন্টডাউন টাইমার সেটআপ
উপায়টি তাদের জন্য যারা কোডিং এর ঝামেলায় না গিয়ে খুব সহজেই যেকোন ডাউনলোড বাটন দেখানোর পূর্বে কাউন্টডাউন টাইমার যুক্ত করতে চায়। এক্ষেত্রে আপনাকে আপনাকে একটি প্লাগিন ইন্সটল করতে হবে। প্লাগিন এর নাম হচ্ছে Quick Download Button যা পেয়ে যাবেন এখানে ক্লিক করে অথবা চলে যান আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে এবং সেখান থেকে Add New Plugin অপশনে গিয়ে সার্চ বক্সে লিখুন প্লাগিনের নামটি। নিচের ছবির দিকে লক্ষ করুন। উক্ত প্লাগিনটি ইন্সটল করে একটিভ করে নিন।

প্লাগিনটিতে তেমন কোনও জটিল সেটিং নেই যা দেখিয়ে দেওয়া প্রয়োজন। ইজি টু ইউজ টাইপ প্লাগিন। সফলভাবে একটিভ করা হয়ে গেলে আপনি যখন কোন পোস্ট লিখবেন বা সেই স্থানে ডাউনলোড বাটন এড করবেন সেখান থেকেই খুঁটিনাটি কাস্টমাইজ করে নিতে হবে আপনার চাহিদা মোতাবেক।
প্লাগিনটির মাধ্যমে কি সুবিধা পাবেন তা একটু হাইলাইট করে বলে দিচ্ছি।
- ১. খুব সহজে যুক্ত করতে পারবেন পোস্টে জাস্ট এক ক্লিক করে।
- ২. যেকোনো কালার ও সাইজ দেয়া যাবে
- ৩. সব ধরনের ফাইল ও লিংক এড করা যাবে
- ৪. ফাইল সাইজ, ফরমেট হাইড করা যাবে।
- ৫. Wait before download বা যেটাকে আমরা কাউন্টডাউন টাইমার বলছি সেটা যুক্ত করা যাবে। আর এই ফিচার্সটির জন্যই এই প্লাগিন ব্যবহার।
এবার প্রশ্ন ঊঠে কাউন্টডাউন টাইমার যুক্ত করার প্রসেসটা কি? খুব সিম্পল ভাবে বলছি, যখন পোস্ট ইডিট করবেন বা ডাউনলোড বাটন যুক্ত করবেন, ইডিট পেজ এর block section এ একটি টেবিল থাকবে যেখানে ৫,১০,১৫ সেকেন্ড অপশন হিসেবে থাকবে। আপনার ইচ্ছা মোতাবেক সেটি সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। নিম্মে একটা স্ক্রিনশট দিচ্ছি যাতে সহজে বুজতে পারেন।

ব্যাস এবার সেভ করুন আর ওয়েবসাইটে গিয়ে দেখুন আপনার ডাউনলোড বাটন আসতে কাউন্টডাউন টাইমার চলছে। That’s it..
কোডিংয়ের মাধ্যমে কাউন্টডাউন টাইমার সেটআপ
এবার চলুন এক নজরে দেখে নেই কিভাবে কোনো প্রকার প্লাগিন ছাড়া কাউন্টডাউন টাইমার যুক্ত করবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে।
১. এক্ষেত্রে প্রথমেই আপনাকে যেটা করতে হবে তা হলো নিচের দেয়া কোড গুলো কপি করে নিন।
—
Timer code
<script> var downloadButton = document.getElementById(“download”); var counter = 15; var newElement = document.createElement(“p”); newElement.innerHTML = “You can download the file in 15 seconds.”; var id; downloadButton.parentNode.replaceChild(newElement, downloadButton); id = setInterval(function() { counter–; if(counter < 0) { newElement.parentNode.replaceChild(downloadButton, newElement); clearInterval(id); } else { newElement.innerHTML = “You can download the file in ” + counter.toString() + ” seconds.”; }}, 1000); </script>
—
২. এবার আপনার ওয়েবসাইটের সি-প্যানেলে লগইন করতে হবে সি-প্যানেলে লগইন করার পর ফাইল ম্যানেজার এ ক্লিক করুন এবার সেখান থেকে wp-content এ ক্লিক করুন এবার এখানে ওয়েবসাইটের Theme এর নামের উপর ক্লিক করুন। এখানে footer. দেখতে পাবেন। নিচের স্ক্রিনশট অনুসরণ করুন।

এই ফাইলকে একটা ক্লিক করুন। ও উপরে থাকা ইডিট অপশনে ক্লিক করুন। এবার আপনার Footer ইডিট অপশনে চলে যাবে। নিচের ছবিতে মার্ক করা অপশনে কিছু ক্ষন আগে কপি করা কোড টি পেস্ট করুন। ব্যাস এবার সেভ করে চলে আসুন। মেইন কাজ শেষ।

৩. আপনি যেই পোস্টের মধ্যে ডাউনলোড বাটন দিতে চাচ্ছেন ও টাইমার সেভ করতে চাচ্ছেন সেই পোস্টে যান। Shortcode থেকে বাটন অপশন সিলেক্ট করুন। সাভাবিক ভাবে যেমন বাটন দিয়ে থাকেন তেমনটাই দিন।। shortcode এর মাধ্যমে বাটন যুক্ত করলে যেমন দেখাবে তার একটা স্ক্রিনশট নিচে দিয়ে দিচ্ছি

৪. এবার যদি সেভ করে preview করেন তাহলে কেবল বাটন দেখাবে টাইমার আসবে না। কাউন্টডাউন টাইমার শুরু হয়ে যাবে ছোট একটা কাজের মাধ্যমে সেই কাজটি হলো : আপনি shortcode এর মাধ্যমে যে বাটনটি বানিয়েছেন তার মাঝে ” download ” লিখাটি বসিয়ে দিতে হবে। ঠিক সেম স্থানে বসিয়ে সেভ করে দিন।
ব্যাস আপনার কাজ শেষ। টাইমার যুক্ত হয়ে গেছে। তবে কিছু কথা অবশ্যই বাকি আছে। ইকোসিস্টেম যদি আপনি করে সাহায্য করেন তাহলে একটা সমস্যা হবে ছোট সমস্যা আর যেটা হচ্ছে যতবার আপনার কোন পোস্টে ডাউনলোড বাটনে টাইমার সেট করতে হবে ততোবারই শর্ট কোড এর মাধ্যমে ডাউনলোড বাটন যুক্ত করার পর সেখানে অবশ্যই ” Download ” লিখাটি যুক্ত করে দিতে হবে এটা যুক্ত না করলে কাউন্টডাউন টাইমার কাজ করবেনা।
আমাদের বিশেষ কিছু কন্টেন্টঃ
- Instant index Api Key Setup in Bangla Full Tutorial
- ৫০০ টাকার মধ্যে সেরা ৭ টি ইয়ারফোন। Top 7 Best Earphones Under 500 TK.
- ২০ হাজার টাকার মধ্যে সেরা ১০ টি গেমিং ফোন রিভিউ | Gaming Phone in Bangladesh
- Instant Indexing Bangla Setup
ইতিকথা
পরিশেষে বলা যায় দুইটি পদ্ধতি বেশ কার্যকর আপনার কাছে যদি সহজ মনে হয় আপনি সেটার সাথে যেতে পারে তবে আমার অপিনিয়ন জিজ্ঞেস করলে আমি বলব Plugin is much better then using single Code everytime তবে হ্যা আপনার ওয়েবসাইটে যদি প্রত্যেক মাত্রায় প্লাগিন ইউজ করা থাকে এবং প্লাগিন এর কারণে ওয়েবসাইট স্লো হয়ে যায় তাহলে প্লাগিন মেথড ব্যবহার না করাই উত্তম।
আশা করি পুরো আর্টিকেলটি ভালো ভাবে বুজলে ওয়েবসাইটের জন্য ডাউনলোড বাটন দেখাতে কাউন্টডাউন টাইমার যুক্ত করতে সক্ষম হবেন। আপনার টেকনিক্যাল সমস্যার সমাধানে সব সময় রয়েছে৷ Projukty, Stay Connected.