কিভাবে নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখবো বা NID কার্ড ডাউনলোড করার উপায়
ঘরে বসে যেকোনো সময় নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখুন ও ডাউনলোড করুন সহজেই কিছু সহজ স্টেপ অনুসরণ করে।
১৮ বছরের উর্ধে সকল নাগরিকদের জাতীয় পরিচয় পত্র তৈরি করা বাধ্যতামূলক। এক্ষেত্রে যারা সম্প্রতি আইডি কার্ডের জন্য আবেদন করেছে বা এখন ও কার্ড হাতে পায়নি কিন্তু ভোটার আইডি কার্ড প্রয়োজন তাদের জন্য অনলাইনে ঘরে বসে নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখার সকল প্রসেস সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন তুলে ধরবো।
সরাসরি মূল টপিকে আসা যাক, যেকেউ নিজের ভোটার আইডি কার্ড এর সফট কপি ডাউনলোড বা দেখার জন্য প্রথমেই বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
এক্ষেত্রে গুগলে ” বাংলাদেশ নির্বাচন কমিশন ” লিখে সার্চ করেও পেতে পারেন অথবা ক্লিক করেন এই লিংকে [ https://services.nidw.gov.bd/nid-pub ]
এই ড্যাশবোর্ডে দেখা মিলবে তিনটি অপশনের। ১. রেজিষ্ট্রেশন, ২. নতুন আবেদন, ৩. লগিন অপশন
এইবার আপনি যেই পজিশনে থাকেন যেখানে ক্লিক করবেন। যেহেতু আজকের টপিক হচ্ছে ভোটার আইডি কার্ড দেখা বা ডাউনলোড করা, তাই লগিন অপশনটি আপনার জন্য।
তবে লগিন কিভাবে করবেন? এক্ষেত্রে তো NID কার্ড এর নাম্বার অথবা ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে?
আসলে এগুলোর জন্য আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। সো প্রথমেই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে ওগুলো কালেক্ট করতে হবে। রেজিস্ট্রেশন অপশনে সরাসরি যেতে এখানে ক্লিক করুন। [ https://services.nidw.gov.bd/nid-pub/claim-account ]
আইডি কার্ডের জন্য রেজিস্ট্রেশন কিভাবে করবো?
এবার একটু ফ্লাস ব্যাকে যেতে হবে। ধরে নিচ্ছি আপনি একেবারেই নতুন, ভোটার আইডি কার্ডের নাম্বার জানেন না।
আচ্ছা যখন আবেদন করেছিলেন আইডি কার্ডের জন্য তখন একটা ফ্রম পূরন অবশ্যই করেছিলেন।
সেই ফ্রম জমা দেয়ার পর আপনাকে একটা ছোট অংশ দেয়া হয়েছিলো যা সামলে রাখতেও বলা হয়েছিলো।
সেই ফ্রমটা হাতে নিন এবং ওইখানে থাকা ৮ সংখ্যার নাম্বারটি প্রথম বক্সে লিপিবদ্ধ করুন।
এবার পরপর আপনার পুরো নাম ( যেটা আবেদনের সময় দিয়েছিলেন ) জম্ম তারিখ – মাস – সাল দিয়ে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন।
এবার দেখবেন নিচে আপনার ব্যাসিক ইনফরমেশন দেখাচ্ছে। এই যেমন নাম জম্ম তারিখ ও খুব গুরুত্বপূর্ণ আইডি কার্ডের নাম্বার।
এখান থেকে ভোটার আইডি কার্ডের নাম্বার সংগ্রহ করুন। এবার পরের প্রসেস গুলো বুলেটিং মার্কে তুলে ধরছি।
আরো পড়ুনঃ
- ২৫ হাজার টাকার মধ্যে টেকসই ৩ টি মোবাইল ২০২২
- SEO friendly post লেখার সেরা সহজ উপায়গুলো ২০২২
- ২০২২ সালে অনলাইনে ইনকাম করার সেরা ৫ টি মাধ্যম ।
- যে ৭টি বিষয় দেখে রাউটার কিনবেন?
- 1111 Vpn Premium Apk যেকোনো অনলাইন গেম চলবে পানির মতো ।
- ২০ হাজার টাকার মধ্যে সেরা ১০ টি গেমিং ফোন রিভিউ | Gaming Phone in Bangladesh
- Instant index Api Key Setup in Bangla Full Tutorial
১. ভোটার আইডি কার্ডের নাম্বার তো পেয়েছেনই এবার রেজিষ্ট্রেশন বহাল বাটনে ক্লিক করলেই আপনাকে আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানার ইনফরমেশন দিতে বলবে ( অবশ্যই সব ইনফরমেশন আবেদন ফ্রম এর মত দিবেন ) এর পর নেক্সট বাটনে ক্লিক করবেন।
২. এই পর্যায়ে আপনাকে মোবাইল নাম্বার দিতে বলা হবে যেখানে একটি কোর্ড যাবে এবং কোডটি সাবমিট করতে হবে। এর পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
আরো পড়ুনঃ
- Top 5 iPhone 12 Tricks To Improve Your Experience 2022
- মোবাইল দিয়ে টাকা ইনকাম করার জনপ্রিয় ৫ টি অ্যাপস
- Micro Niche Blog এর জন্য ৩০ টি সেরা ব্লগিং নিশ ২০২২ সালের জন্য
- সেরা ৯ টি ব্লগিং নিশ যা ২০২২ সালের জন্য লাভজনক
- Twitter থেকে ইনকাম করার নতুন উপায় ২০২১
- ল্যাপটপ চার্জিং প্রবলেম ? সকল সমস্যার সমাধান নিয়ে নিন
৩. এবার দেখবেন স্কান কোর্ড দেয়া আছে আর বলছে ” এনআইডি ওয়ালেট অ্যাপটি ডাউনলোড করুন ” তাই অন্য একটি ডিভাইসে PlayStore থেকে অ্যাপটি ডাউনলোড করুন এবং কোডটি স্ক্যান করুন।
৪. স্ক্যান করা হলে সেকেন্ড যে ডিভাইসে অ্যাপ এর মাধ্যমে স্ক্যান করেছেন সেখানে আপনার ফেস ভেরিফিকেশন করতে বলা হবে।
এক্ষেত্রে যার আইডি কার্ড তার ফেস স্ক্যান করা হবে। স্ক্যান সঠিক ভাবে সম্পন্ন হলেই কাজ শেষ।
৫. এবার প্রথম ডিভাইসে (যেটা দিয়ে প্রক্রিয়া চালাচ্ছেন) দেখবেন পাসওয়ার্ড সেট করতে বলছে। সো পাসওয়ার্ড সেট করুন এবং বেরিয়ে যান।
ব্যাস রেজিষ্ট্রেশন কাজ তো শেষ। এবার খুব সহজেই যেকোনো সময় ভোটার আইডি কার্ড দেখা বা ডাউনলোড করতে পারবেন সাইটে লগিন করে।
ভোটার আইডি কার্ড এর জন্য লগিন
লগিন করতে [ https://services.nidw.gov.bd/nid-pub ] এই লিংকে গিয়ে নিচে লগিন অপশনে ক্লিক করুন। এখানে এন আই ডি কার্ডের নাম্বার, পাসওয়ার্ড ও ওইখানে থাকা কিছু কোড ক্যাপচা করতে বলবে। করার পর আপনার আইডি কার্ডের প্রোফাইলে নিয়ে যাওয়া হবে।
এখান থেকে পরবর্তীতে সকল কাজ করতে পারবেন এই যেমন সংশোধন মূলক কাজ। ভোটার আইডি কার্ড এর সফট কপি দেখা বা ডাউনলোড করা।
আচ্ছা দেখা বা ডাউনলোড এর ক্ষেত্রে উপরে থাকা মেনু অপশনে ক্লিক করুন। সর্বশেষ অপশন হচ্ছে ডাউনলোড, সেটায় ক্লিক করুন।
এবার ড্যাশবোর্ডে আপনার ভোটার আইডি কার্ড দেখাবে আর সাথে সাথে ভোটার আইডি কার্ড এর পিডিএফ ভার্সন ডাউনলোড হয়ে যাবে।
প্রশ্ন উত্তরঃ
আমার ভোটার আইডি কার্ড দেখতে চাই, দেখবো কিভাবে?
উত্তরঃ এই বিষয়ে উপরে আলোচনা করা হয়েছে অনুগ্রহ করে মনোযোগ দিয়ে পড়ুন।
ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর হারিয়ে গেলে কি করব?
উত্তরঃ আপনি যদি সত্যিকারের ভোটার হন, অর্থাৎ আগে ভোট দিয়েছেন বা আপনার বয়স ১৮ বছরের বেশি। যাইহোক, যদি তারা এখনও এনআইডি কার্ড না পান, তবে আপনাকে যা করতে হবে তা হল আপনার গ্রাম/মহল্লা/পাড়ার ভোটার তালিকা দেখতে এবং আপনি আপনার নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ এবং একটি 12-সংখ্যার ভোটার নম্বর দেখতে পাবেন। . সেখান থেকে ভোটার নম্বর লিখে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ওই ভোটার নম্বরের মাধ্যমে এনআইডি নম্বর বা এনআইডি কার্ড সংগ্রহ করুন।
ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে কী করব?
উত্তরঃ আপনার জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে, প্রথমে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি করতে হবে। এরপর ডায়েরী (জিডি) কপি আপলোড করে অনলাইনে আইডি কার্ড রিইস্যুর আবেদন করতে হবে। আবেদন অনুমোদন হওয়ার সাথে সাথেই অনলাইন থেকেই জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন।
ভোটার স্লিপ হারিয়ে ফেললে কী করব?
উত্তরঃ আপনি যদি সত্যিকারের ভোটার হন, অর্থাৎ আগে ভোট দিয়েছেন বা আপনার বয়স ১৮ বছরের বেশি। যাইহোক, যদি তারা এখনও এনআইডি কার্ড না পান, তবে আপনাকে যা করতে হবে তা হল আপনার গ্রাম/মহল্লা/পাড়ার ভোটার তালিকা দেখতে এবং আপনি আপনার নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ এবং একটি 12-সংখ্যার ভোটার নম্বর দেখতে পাবেন। . সেখান থেকে ভোটার নম্বর লিখে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ওই ভোটার নম্বরের মাধ্যমে এনআইডি নম্বর বা এনআইডি কার্ড সংগ্রহ করুন।